1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৮১ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুনিবুর রহমান (৫৭) সোমবার (৯ মার্চ) রাত ৩টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মনিবুর রহমান বরিশাল জেলার খোস্তাখালী গ্রামের মৃত মোঃ আবদুল মজিদের ছেলে।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। মঙ্গলবার বেলা ১১টায় বরিশালের কাউনিয়া এবং দুপুরে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে তিনি শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসে আক্রান্ত হয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৩টায় ইন্তেকাল করেন।মুনিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর এমপি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓