1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা পূর্ব শক্রতার জেরে এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।আহত ঐ বীর মুক্তিযোদ্ধার অহিদুজ্জামান (নাইম)(৭২),উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর বালুয়াকান্দী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মাষ্টার এর ছেলে।মঙ্গলবার(৩১মার্চ)দুপুর ১২:৩০ঘটিকায় ঢাকা চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান,মুক্তিযোদ্ধা নাইম এর সাথে স্থানীয় নাসিমুল ও মনির হোসেন এর জমির মাপজোখ এর সালিশ চলছিল,এ সময় ছাত্রলীগ ক্যাডার তুহিন এর নেতৃত্বে ১০/১২জন এর একটা গ্রুপ আশেপাশে মহড়া দিতে থাকে,মাপের এক পর্যায়ে তিনি একা মহাসড়কের পাশে গেলে তাঁরা অতর্কিত হামলা করে রড দিয়ে পিটিয়ে ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে,আরও জানা যায়,মুক্তিযোদ্ধা নাইম এর সাথে তুহিন এর বাবা খোকন প্রধানের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিল,পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।বিষয়টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসক শারমীন সুলতানা বলেন,ভুক্তভোগীর অবস্থা গুরুতর,সংকটপূর্ণ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হয়েছে,তাঁর একটি হাত,একটা পা ভাঙ্গা ও মাথার পিছনে কোপের চিহ্ন রয়েছে।আহত মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান নাঈম জানান, বৈঠক থেকে একপর্যায়ে আমি একা বের হলে তুহিন ও তার সহযোগীরা আমাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।বিষয়টা নিয়ে অভিযুক্ত তুহিনের সাথে মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও ফোন রিসিভ করে নাই।এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো:হাসান আলী বলেন,খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,অভিযোগ এর ভিত্তিতে আইন গতব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓