1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার  মুন্সীগঞ্জ সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন  নাজিরপুরে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাদক বিরোধী মানববন্ধন কাউখালীতে কৃষকদের মধ্যে নারিকেল চারা বিতরণ মঠবাড়িয়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার

কাউখালীতে সরকারি নির্দশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: 

সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ আসাদুজ্জামান। এসময় কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন এর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম তাকে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখা নিষিদ্ধ থাকলেও তা অমান্য করে ব্যবসা পরিচালনা করায় তিন প্রতিষ্ঠানকে দুই হাজার পাঁচ শত টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে রতন স্টোরের রতন তিমির দাসকে পাঁচ শত, ওয়ালটন শো রুমের মোঃ ফারুক হোসেনকে ১ হাজার ও স্বপ্ন সুপারসপের নিপু হাওলাদারকে এক হাজার টাকা জরিমানার করা হয়। 


উপজেলা প্রশাসন জানায়, ব্যবসায়ীদের আগেই বিষয়টি অবহিত করতে বাজার এলাকায় মাইকিং করা হয়েছিল। সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓