1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার

কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৭৫ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের বড় বিড়ালজুরির মারকাজুল কুরআন আল ইসলামীয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।রবিবার (১৯ এপ্রিল) মাদ্রাসা প্রাঙ্গনে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উপজেলা কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী আকনে সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ শাফিউল আজম ভিপি দুলাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক ও পরিচালক আলহাজ্ব আবিদ হাসান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বদরুদ্দোজা মিঞা, বিএনপির অন্যতম সদস্য শাহ ইমরান ফারুক, ইউপি সদস্য মোঃ আজম খান,রিয়াজুল ইসলাম রুবেল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শারিফুল আজম সোহেল, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জাফর আহমেদ, মোঃ শহিদুল ইসলাম লিটন সহ মাদ্রাসার শিক্ষক – শিক্ষার্থী ও অভিভাবক।অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ শাফিউল আজম দুলাল বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন ক্রীড়া ও সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতিমাসে শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি। পরে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓