1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটের সদস্য হিসাবে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনকে জাতীয় সংসদের স্পীকার মনোনয়ন দিয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মনোনয়ন দেওয়া হয়েছে আরো ৪এমপিকে।বিশ্ববিদ্যালয় আইন ও সংশ্লিষ্ট ধারা অনুসারে সংসদ সদস্যদের মধ্য থেকে এসব সদস্য মনোনয়ন প্রদান করা হয়েছে।মনোনীতদের মধ্যে রয়েছেন— ঢাকা-২ আসনের এমপি মোঃ আসাদুজ্জামান,নরসিংদী-১ আসনের খায়রুল কবির খোকন, গাজীপুর-৫ আসনের এ. কে. এম. ফজলুল হক মিলন ও সিরাজগঞ্জ-৫ আসনের এমপি মোঃ আব্দুল ইসলাম খান।এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুলিপি পাঠানো হয়েছে।উল্লেখ্য,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট বিশ্ববিদ্যালয়ের অন্যতম সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম।বাজেট অনুমোদন, নীতিমালা প্রণয়নসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সিনেটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓