1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি: 

ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নে চলমান জারুল খাল পুনঃখনন কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়িত খাল খনন/পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে আজ ওই এলাকা পরিদর্শনে যান প্রশাসনিক টিম ও রাজনৈতিক প্রতিনিধি দল।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাদিয়া ইসলাম সীমা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা  আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও স্থানীয় নেতৃবৃন্দ।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাল পুনঃখনন কাজের বর্তমান অগ্রগতি,কাজের গুণগত মান এবং পানি প্রবাহ স্বাভাবিক করার লক্ষ্যে গৃহীত উদ্যোগগুলো ঘুরে দেখা হয়।এ সময় প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয় বলে জানা গেছে।উল্লেখ্য,ইতিপূর্বে রাতের বেলায় টর্চ জ্বালিয়ে এ কর্মসূচীর উদ্ভোধন করেছিলেন বিরোধী দলীয় এমপি মুফতি মুহম্মদউল্লাহ্ যা সর্বস্তরে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল।যা রাজনৈতিক নাটক বলে অভিহিত করেছিল বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓