1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪১৯ বার পড়া হয়েছে

মাহবুবা নাজমিন কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পাটর্নার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমিত্র সরকার। প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোমা রানী দাস। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাফিউল আজম দুলাল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীব কুমার হালদার, উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান মামুন, সাংবাদিক এনামুল হক, রিয়াদ মাহামুদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদা রুম্মান প্রমুখ।‘কৃষিই সমৃদ্ধি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও সহনশীল কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা করা হয়েছে। বক্তারা আরও বলেন, এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হয়। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পার্টনার ফিল্ড স্কুলের সদস্যসহ কৃষক-কিষানি অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে আধুনিক চাষাবাদ পদ্ধতি, বালাই ব্যবস্থাপনা এবং কৃষি উদ্যোক্তা হওয়ার বিভিন্ন কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়। মাঠ পর্যায়ের সফল কৃষকরা অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, বিশ্বব্যাংক ও ইফাদ (IFAD)-এর অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য হলো:প্রথাগত কৃষি থেকে বাণিজ্যিক ও উচ্চমূল্যের আধুনিক কৃষিতে উত্তরণ।নিরাপদ পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষম কৃষি ব্যবস্থা গড়ে তোলা। গ্রামীণ পর্যায়ে কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরি করে আত্মকর্মসংস্থান সৃষ্টি। মাঠ পর্যায়ে অর্জিত জ্ঞান বিনিময়ের মাধ্যমে কৃষকরা যেন সরাসরি উপকৃত হতে পারে, সেই লক্ষ্যেই এই ‘পাটর্নার ফিল্ড স্কুল কংগ্রেস’।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓