1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ কোটি টাকা

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ১০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার কারণ ও উৎপত্তিস্থল নিয়ে কিছুটা ভিন্নমত থাকলেও অধিকাংশের ধারণা, সার ও কীটনাশকের দোকানের পাশের বাঁশঝাড়ে থাকা বৈদ্যুতিক পিলার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর স্থানীয় লোকজন খালের পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।নেছারাবাদ ফায়ার সার্ভিসের ইনচার্জ মনিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে অন্তত ১৭টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে ৩টি সার ও কীটনাশকের দোকান, একটি চায়ের দোকান এবং অন্যান্য দোকানের মধ্যে প্লাস্টিক, দড়ি-কাচি, ক্রোকারিজ, হার্ডওয়্যার, মুদি, সেলুন ও পানের দোকান।মিতালী ট্রেডার্সের স্বত্বাধিকারী মাইদুল ইসলাম লিপু জানান, তার প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি। কাজী ট্রেডার্সের মালিক কাজী রফিকুল ইসলাম প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন। এছাড়া ব্যবসায়ী শিপন জানান, তার প্রায় ২০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।উল্লেখ্য, এক বছর আগে মিয়ারহাট জামে মসজিদের পশ্চিম পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছিল। এবার আগুনে পুড়ল মসজিদের পূর্ব পাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓