
আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” পটুয়াখালীর গলাচিপার দুর্গম চরাঞ্চলে নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার উপকূলীয় চরবিশ্বাস ইউনিয়নের বুধবারের বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর (এমপি)।জানা যায়, সারাদেশে একযোগে ২০টি জেলায় মোট ১৪ হাজার ৩০৭ জন উপকারভোগীর মাঝে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ৮০৮ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. ইউসুফ বিপিএম (সেবা), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম শাহাজাদা, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন, গলাচিপা থানার ওসি (তদন্ত) মো. জিলোন সিকদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. গোলাম মোস্তফা, বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা শাখার আমির ডা. মো. জাকির হোসেন, গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার সভাপতি মো. হাফিজুর রহমান, প্রেসক্লাব গলাচিপার সভাপতি মু. খালিদ হোসেন মিল্টনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন গলাচিপা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল ইসলাম।