1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কাউখালীতে র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার পলাতক কুখ্যাত ডাকাত আলামিনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।রবিবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার শিয়ালকাঠী এলাকায় অভিযান চালিয়ে আলামিন আকনকে গ্রেফতার করে র‌্যাব। আলামিন জোলাগাতি গ্রামের জাকির আকনের ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল, কাউখালী থানা পুলিশের সহযোগিতায় আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আলামিন আকনের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আলামিন কাউখালী থানার একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। গ্রেফতারকৃত আলামিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাউখালী থানায় রাতে হস্তান্তর করে র‌্যাব।র‌্যাব-৮ বরিশাল কোম্পানী অধিনায়ক মোঃ কামরুজ্জামান জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডাকাতি মামলার পলাতক আসামি আলামিনকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।অন্যান্য জড়িতদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।কাউখালী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, র‌্যাব ৮ ডাকাতি মামলার আসামি আলামিনকে গ্রেপ্তার করে রাতে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে বাগেরহাটের শরণখোলা, মংলা ও ফকিরহাট এবং পিরোজপুর জেলার কাউখালী ও ভান্ডারিয়া থানায় ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার পিরোজপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓