1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

প্রেসক্লাব গলাচিপার নতুন কমিটি ঘোষণা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

“সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়” পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় “প্রেসক্লাব গলাচিপার” ২০২৬–২০২৭ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।  নতুন  কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মু. খালিদ হোসেন মিল্টন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জিল্লুর রহমান জুয়েল। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সায়েম আহমেদ সোহেল ও মিঠুন চন্দ্র পাল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আল-মামুন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হাফিজ।এছাড়া অন্যান্য পদে রয়েছেন— সহ-সাংগঠনিক সম্পাদক রিপন বিশ্বাস, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ রেদওয়ান করিম তালাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইশান মাহমুদ শাহিন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড.ইসতিয়াক আহমেদ ধ্রুব এবং ক্রীড়া সম্পাদক মো. রইজ উদ্দিন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন প্রভাষক মো. হুমায়ুন কবির, মো. নাজমুল হুদা রিপন ও মো. আনাচ উর রহমান। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সপত দাস, মো. আনিসুর রহমান, মো. সাফায়েত হোসেন আবির, মো. হামিদুল ইসলাম, মো. মঞ্জরুল ইসলাম, মো. রাসেল মাহমুদ, মো. আরাফাত হোসেন রাহাত এবং মো. আরিফুল ইসলাম হিমেল।নবগঠিত কমিটির সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন জানান, নতুন কমিটির সকল সদস্যদের নিয়ে আমি আশাবাদী। আমি মনে করি আমাদের নবগঠিত কমিটি তারুণ্য নির্ভর ও উদ্যোমী যাদের নেতৃত্বে প্রেস ক্লাব গলাচিপা সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।সাধারণ সম্পাদক মু. জিল্লুর রহমান জুয়েল নবগঠিত কমিটির সকল সদস্য কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকল সদস্য আমার উপর আস্থা রেখে আমাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। তিনি প্রেস ক্লাব গলাচিপা এর সকল শুভাকাঙ্ক্ষী কে পাশে থাকার আহবান জানান।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গলাচিপার গণমাধ্যমকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓