1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে ফ্রেন্ডস এন্ড ব্রাদারস এর মিলন মেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

ওমর ফারুকঃ

পিরোজপুরের কাউখালী উপজেলার ৪ নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতি গ্রামে অরাজনৈতিক, সেচ্ছাসেবী সংগঠন “ফ্রেন্ডস এন্ড ব্রাদারস “এর ২৯ মে শুক্রবার বিকেলে নিলতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঈদ পরবর্তী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।প্রতিকূল আবহাওয়ার মাঝেও সংগঠনের সভাপতি, সম্পাদক, আয়োজোক কমিটি আর সদস্যদের একান্ত নিরবচ্ছিন্ন সক্রিয় প্রচেষ্টায় আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্তি হয়। বিনোদন মুলক ক্রীড়া প্রতিযোগীতার ইভেন্টের মধ্যে ছিলো পিচ্ছিল কলাগাছের চুড়ায় ওঠা, সাবান মেখে শেষকরে গোসল, চোখ বেঁধে হাস ধরা, হাঁড়ি ভাঙ্গা ছাড়াও রেফেল ড্র। সবশেষে শুরুহয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। শিল্পী এবং অভিনেতা – অভিনেত্রীদের পরিবেশনায় অনুষ্ঠানটি সার্থকভাবে সমাপনী হয়।অনুষ্ঠানটি উপভোগ করতে সুদূর আমেরিকান নাগরিক ফ্রেন্ডসদের ফ্রেন্ড অনুষ্ঠানে উপস্থিত আকর্ষণীয় করে তোলেন। আয়োজক কমিটির অন্যতম পরিচালক আব্দুর রাজ্জাক তালুকদার জানান, এই প্রতিকূল আবহাওয়া, কালবৈশাখী ঝড়ের তান্ডব পরবর্তী ফ্রেন্ডস এন্ড ব্রাদারস এর সদস্যদের একান্ত নিরবচ্ছিন্ন সক্রিয় প্রচেষ্টায় সফল ভাবে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন করতে পেরে আয়োজক কমিটির সকল বন্ধুদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে সকল মেহমান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক বন্ধুরা এই প্রতিকুল পরিবেশে আমাদের অনুপ্রেরণা যুগিয়েছে তাদের প্রতি অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের, শিল্পী কলাকৌশলী দের এবং মেহমানদের পুরষ্কার বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ এবং আয়োজক কমিটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓