1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বহোতা সৃজন সংঘের নব নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের স্হায়ী কার্যালয় উপজেলার তারাবুনিয়া বাজারে শুক্রবার (২৯ মে) রাতে বার্ষিক সাধারনসভা শেষে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মধ্যে দিয়ে ১ বছর মেযাদী ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী এ কমিটি ঘোষনা করা হয়।সংগঠন সূএে জানা যায়,১৯৯৪ সালে প্রতিষ্ঠিত সরকারি নিবন্ধনপ্রাপ্ত (রেজি নং: পিরোজ-৮৬৯/১০) বহোতা সৃজন সংঘ দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট এলাকাসহ উপজেলার বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও ডিজিটাল উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।সমাজসেবা, মানবিক সহায়তা, শিক্ষা সহায়ক উদ্যোগ এবং তরুণদের দক্ষতা উন্নয়নে সংগঠনটির অবদান প্রশংসিত।নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক মো শরিফুল ইসলাম (লিপন), সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান (শান্ত), কোষাধ্যক্ষ মোঃআল মামুন তালুকদার, ও সম্মানিত সদস্য মীর মিজানুর রহমান (লিটন) নির্বাচিত হয়েছেন।কার্যনির্বাহী কমিটির পাশাপাশি সংগঠনের ২৯ সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন শাঁখারীকাঠী ইউনিয়নের চেয়ারম্যান ও ক্লাবের সদস্য মোঃ খালিদ হোসেন সজল, সহকারী হিসাবে দ্বায়িত্ব পালন করেন,শাখারিকাঠী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ সাইফুল ইসলাম লিটন, মাটিভাংগা কালচারাল একাডেমির সভাপতি শেখ সুজাত।নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বলেন, বহোতা সৃজন সংঘ শুধু একটি সংগঠন নয়, এটি এলাকার সামাজিক উন্নয়ন, মানবিক মূল্যবোধ ও যুবশক্তির বিকাশে কাজ করে যাওয়া একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।সংগঠনের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রেখে সমাজের কল্যাণমূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারন, নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্তকরন, প্রযুক্তিনির্ভর ও শিক্ষামূলক উদ্যোগ গ্রহন এবং সামাজিক সম্প্রীতি জোরদারে তারা সম্মিলিতভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।সংগঠনের সদস্য,শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় সংগঠনকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপ দেওয়ার আশাবাদও ব্যক্ত করেন তারা।এদিকে নতুন কমিটি ঘোষণার পরে সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সচেতন মহল নবনির্বাচিত নেতৃত্বকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির হাত ধরে বহোতা সৃজন সংঘ আগামী দিনে আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓