1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

মঠবাড়িয়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

“সবার আগে বাংলাদেশ, বাঁচাই সুন্দরবন গড়ব দেশ” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে মঠবাড়িয়া উপজেলার কে এম লতিফ ইনস্টিটিউশন প্রাঙ্গণে পরিবেশবাদী যুব সংগঠন ‘ইয়ুথ ফর দি ম্যানগ্রোভ, মঠবাড়িয়া’-এর আয়োজনে এবং উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর সহযোগিতায় এ বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন রূপান্তরের জেলা প্রকল্প কর্মকর্তা শাহিদা বানু সোনিয়া, ইয়ুথ ফর দি ম্যানগ্রোভ, মঠবাড়িয়ার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লা আল অভি, সহ-সভাপতি সোহেল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সুন্দরবন সংরক্ষণে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণের মাধ্যমে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।এছাড়াও সরকারি হাসপাতাল ও বিভিন্ন স্কুলে বৃক্ষ রোপন করা হয়। আয়োজকরা জানান, সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓