1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২৯৯ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও কিশোরগ্যাং প্রতিরোধে পিরোজপুরের কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৯ আগষ্ট) কাউখালী থানার পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও এসআই মাসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ শাফিউল আজম দুলাল, জামায়াতে-ইসলামীর সেক্রেটারি মোঃ হুমায়ুন কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির আলী হোসেন। এসময় স্থানীয় রাজনৈতিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান উপস্থিত সাধারণ মানুষের মুখ থেকে এলাকার বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ প্রদান করেন। সভায় তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও কিশোরগ্যাং নির্মূল করতে কেবল পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন পুলিশ ও জনসাধারণের সম্মিলিত উদ্যোগ। তিনি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে স্থানীয় জনসাধারনকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓