1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে নাগরিক উদ্যোগের আয়োজনে কমিউনিটি ভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতাভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের আওতায় আরজেএমএফ সদস্য ও অংশীজনদের নিয়ে উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। বক্তব্য দেন কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী মোল্লা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া, নাগরিক উদ্যোগের প্রকল্প সমন্বয়কারী মোসাম্মৎ লাকী আক্তার, সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আবু নাছের, প্রোগ্রাম অফিসার মো. মহসিন মিয়া, সাংবাদিক শেখ রিয়াজ আহমেদ নাহিদ, জ্যোতির্ময় চক্রবর্তী রতন, এম. শহীদুল আলম বাদল, শামীমা আক্তার ও নাসরিন বেগম। সভায় সভাপতিত্ব করেন মহিব উদ্দিন নিলু।এ সময় নাগরিক উদ্যোগের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন অংশীজন এবং কাউখালী উপজেলা আরজেএমএফের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় কমিউনিটি পর্যায়ে বিরোধ মীমাংসা, ন্যায়বিচারে মানুষের প্রবেশাধিকার এবং জেন্ডার ন্যায্যতা নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে মতামত ও আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓