1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পটুয়াখালীতে ট্রাক চাপায় অটো চালক নিহত, গ্রেফতার ২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীতে ট্রাকের চাপায় রাজ্জাক মৃধা (৩০) নামের একজন অটোরিক্সাচালক নিহত হয়েছেন।এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৩ এপ্রিল) বিকাল ৪টায় পৌরসভার পুরাতন হাসাপাতাল রোডের মুক্তিক্লিনিক মোরে এ দুর্ঘটনা ঘটে।নিহত রাজ্জাক সদর উপজেলার বদরপুর ইউনিয়নের শিয়ালি গ্রামের মৃত মালেক মৃধার ছেলে।সে পেশায় একজন অটোরিক্সা চালক।এ ঘটনায় গ্রেফতার ২ জন হলো- ট্রাকচালক মো. জাহিদ হোসেন (২৪) জেলার গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের রামানন্দ গ্রামের মো. আলেফ খানের ছেলে।গাড়ির হেল্পার মো. মারুফ (১৯), সে একই উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের বাশবুনিয়া গ্রামের মো. সিরাজ হাওলাদারের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাজ্জাক ব্যায়ামাগার মোর হতে নতুন বাজারের উদ্দ্যেশ্যে খালি রিক্সা নিয়ে রওনা করে। শহরের মুক্তি ক্লিনিক মোড় এলাকায় স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরের সামনে পৌঁছামাত্র নতুনবাজার হতে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে চালিয়ে আসা ট্রাকটি (বগুড়া ট ১১-০৩৯২) সজোরে অটোরিকশার সামনের অংশে ধাক্কা মারে। তাৎক্ষণিকভাবে রিক্সা চালক ছিটকে ট্রাকের চাকার নিচে পরে তার কোমরের উপর দিয়ে চলে যায়।এতে হাড়ভাঙার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. জসিম জানান, দুর্ঘটনার খবর শুনে আমরা ঘাতক ট্রাকটিকে ধাওয়া করে জব্দ করি ও স্থানীয়দের সহায়তায় ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করি। গ্রেফতারদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে নিহত অটোরিক্সা ড্রাইভার রাজ্জাক মৃধার স্ত্রী হনুফা বেগম বাদি হয়ে থানায় মামলা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓