1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা 

পিরোজপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি পাচ্ছেন ২৮ জন

  • প্রকাশিত: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

‘চাকরি নয়, সেবা’ স্লোগানে স্মার্ট পুলিশ তৈরি করতে পিরোজপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে পাচ্ছেন ২৮ জন সদস্য।বৃহস্পতিবার (৪ এপ্রিল) গভীর রাতে ফলাফল প্রকাশ করে কৃতকার্যদের ফুল দিয়ে বরণ করে নেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)।ফলাফল ঘোষণা সময়ে উপস্থিত ছিলেন বরিশালে অতিরিক্ত পুলিশ সুপার মো: মেহেদী হাসান, বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন, পিরোজপুর সদর থানার ওসি মো: আসিকুজ্জামান, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ।ট্রেইনি রিক্রুট কনেস্টেবল নিয়োগ পরিক্ষায় ২৪ জন পুরুষ সদস্য এবং ৪ জন নারী সদস্য সহ মোট ২৮ জনকে কৃতকার্য ঘোষণা করেছে পুলিশ সুপার।চলতি বছরের ৮ মার্চ থেকে শুরু করে আমরা ৪ এপ্রিল এসে নিয়োগ পরিক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।নিয়োগ বিজ্ঞপ্তির পরে ৯৫০ জন প্রার্থী প্রাথমিক ভাবে আবেদন করেছিলো।মাঠের যোগ্যতা যাচাই পরিক্ষায় ৩৫০ জন পরিক্ষার্থী সিলেক্ট হয়েছিলো।লিখিত পরিক্ষায় ৩৪৭ জন অংশগ্রহণ করে ৮২ জন উত্তির্ণ হয়।৮২ জনের মধ্যে থেকে ২৪ জন পুরুষ এবং ৪ জন নারীকে প্রাথমিক ভাবে নির্বাচিত করা হয়। কৃতকার্য নতুন সদস্যরা জানান, কাউকে কোন টাকা পয়শা না দিয়ে মাত্র ১৬০ টাকার বিনিময়ে তারা পুলিশের ট্রেইনি রিক্রুট কনেস্টেবল নিয়োগ পেতে যাচ্ছেন।এদের মধ্যে অনেকেই কৃষক ও দিন মজুর পিতার সন্তানরাও মাত্র ১৬০টাকায় পুলিশে চাকুরী পেয়ে অনেকটাই আনন্দ ও অশ্রুসিক্ত।অভিভাবকরা জানান, এটা ভাবতেই অবাক লাগে এযুগেও মাত্র ১৬০ টাকায় পুলিশের চাকুরী হয়। কোন প্রকার লবিং না করে কোন প্রকার ঘুষ না দিয়ে মাত্র ১৬০ টাকায় পুলিশে চাকুরী একটি দৃষ্ঠান্ত হয়ে থাকবে।পরিবারের পক্ষ থেকে সকলইে পিরোজুপরের পুলিশ সুপার আইজপি স্বরাষ্ট্রমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম) জানান, আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশক্রমে এবং আইজিপি স্যারের আদেশ মত আমরা নিয়োগ কার্যক্রম পরিচালনা করেছি।নিয়োগ পরিক্ষায় ২৪ জন পুরুষ সদস্য এবং ৪ জন নারী সদস্য সহ মোট ২৮ জনকে কৃতকার্য হয়েছে।এই চাকুরীর জন্য মাত্র ১৬০ টাকা সরকারি কোষাগারে জমা দিতে হয়েছে এছাড়া তাদের কোন টাকা কাউকে দিয়ে হয়নি।আমি এবং আমার বোর্ডের সদস্যরা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে স্বচ্চতা ও জবাবদিহিতার সাথে এই নিয়োগ প্রকৃয়া সম্পন্ন করতে পেরেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓