1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক

মুন্সীগঞ্জে স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের ২শ প‌রিবারের ম‌ঝে ঈদ উপহার বিতরন

  • প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ এসো স্বপ্ন গ‌ড়ি,স্বপ্নপূরন ক‌রি এই স্লোগান‌কে সাম‌নে রে‌খে।পবিত্র ঈদুল ফিতর উপল‌ক্ষে দুঃখী ও অসহায় মানুষদের সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশন।তারা প্রায় প্রতিনিয়ত অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও ঈদ উপহার কার্যক্রম চালিয়ে আসছে।মুন্সীগঞ্জ সদর উপজেলার বি‌ভিন্ন এলাকায় অসহায় প‌রিবা‌রের মা‌ঝে তাদের সহায়তা ২শ প‌্যা‌কেট ঈদ উপহার ঘ‌রে ঘ‌রে পৌছে দিয়েছেন।যার মধ্যে সেমাই,পোলার চাউল, চি‌নি,দুধসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিলো৷এসময় স্বপ্নপূরন যুব ফাউন্ডেশন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ রুবেল মাদবর উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত এসব পরিবারের মাঝে ঈদ উপহারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেন।এসময় তিনি বলেন,বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ঈদ সামগ্রীর ক্রয় ক্ষমতার উর্ধে হওয়ায় অসহায় শ্রমজীবী ও সাধারণ মানুষ বিপাকে পড়েছেন।তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষে আমাদের এমন আয়োজন।আমরা চলতি রমজান মাসে অসহায় প‌রিবা‌রের ম‌াঝে ১০ কে‌জি চাউল,১কে‌জি ছোলা,২‌কে‌জি আলু,১‌লিটার তেল,১‌কে‌জি খেজুর, ১‌কে‌জি মু‌ড়িসহ পঞ্চাশ প‌্যা‌কেট বিতরন করে‌ছি।স্বপ্নপূরন যুব ফাউন্ডেশ‌নের সাধারণ সম্পাদক ব‌লেন,এছাড়া আমাদের সংগঠন স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশন রক্ত দান কর্মসূচি সব সময় চলমান রাখে। যাতে করে কেউ রক্তের অভাবে মারা না যায়।সেই লক্ষে আমাদের রক্তদান কর্মসূচি সব সময়ের জন্য চালু রয়েছে।এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন স্বপ্নপূরন যুব ফাউন্ডেশনের সহ সভাপ‌তি মোঃমিন্টু শেখ,সহ- সভাপ‌তি মোঃ মে‌হে‌দি হাসান শুভ, সাধারণ সম্পাদক জান্নাত ইসলাম জয়া,যুগ্ন সাধারন সম্পাদক ম‌তিউর রহমান পার‌ভেজ,সাংগঠ‌নিক সম্পাদক মোঃ সা‌কিব আহ‌ম্মেদ,ধর্ম বিষয়ক সম্পাদক মিম আক্তার,অর্থ সম্পাদক সুরমা আক্তার,কার্যকরি সদস্য মো:ম‌সিউর রহমান পিন্টু সহ সংগঠ‌নের,প্রাচার সম্পাদক মাসউদুল রহমান নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓