1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

  • প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

‘ভালো থেকো আব্বু আম্মু’ ফেসবুকে এই পোস্ট দিয়ে পটুয়াখালীতে তাওরিন আহমেদ (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।শনিবার (৬ এপ্রিল) সকালে জেলার গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড়চত্রা গ্রামে নিজ বাড়িতে আত্মহত্যা করে।সে ওই এলাকার মাহাতাব হাওলাদারের ছেলে।নিহতের চাচা জালাল হাওলাদার জানান, তাওরিন ঢাকার উত্তরা ইউনাইটেড কলেজের স্নাতক স্তরের ছাত্র।৫-৬ দিন আগে সে ঢাকা থেকে বাড়ি আসে।সে তার পরিবারের কাছে মোটরসাইকেল কেনার জন্য বলেছিল।শুক্রবার তাওরিনের বাবা-মা চিকিৎসার জন্য ঢাকা গেলে বাসায় সে একা ছিলো।রাতের কোনো একসময় ফাঁকা ঘরে ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয় তাওরিন।বাড়ির লোকজন সকালবেলা তাকে ডাকতে গেলে ঘর ভেতর থেকে আটকানো ছিল।পরে ঘরের জানালা দিয়ে তাওরিনের ঝুলন্ত লাশ দেখা যায়।পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।তাওরিন মাদকাসক্ত ছিল এবং প্রায় দুই বছর আগে মাদক নিয়াময় কেন্দ্রে পাঠিয়েছিল বলে তিনি জানান।রাত ২টায় তাওরিন আহম্মেদ নামের ফেসবুকে আইডি থেকে পোস্ট দেয়া হয়। যাতে লেখা ছিল- ‘ভালো থেকো আব্বু-আম্মু।তোমাদের অনেক কষ্ট দিছি।তার জন্য আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তোমাদের আর কষ্ট দিতে চাই না। আমি তাই তোমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। ভালো থেকো তোমরা।আর আমাকে ক্ষমা করে দিও তোমাদের কষ্ট দেয়ার জন্য।’গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদাউস আলম খান ঘটনার সত্যতার নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓