1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুরে ওমান প্রবাসীর বাড়ী থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার : গ্রেপ্তার ১

  • প্রকাশিত: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে ওমান প্রবাসীর বাড়ীতে চুরির ৩ ভরি স্বর্ণালংকার ৭ টি পাসপোর্ট, ৪ টি রেসিডেন্সিয়াল কার্ড উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায়  মোঃ মনিরুজ্জামান রিপন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার ৮ এপ্রিল) দুপুরে পিরোজপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যেমে বিষয়টি জানান পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)।গ্রেপ্তার হওয়া মোঃ মনিরুজ্জামান রিপন (৩৫) কলাখালী ইউনিয়নের পথের হাট এলাকার মো: ইসরাইল হোসেন মোল্লার পুত্র। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম জানান,  ওমান প্রবাসী ভিকটিম জনৈক মোঃ মরিয়ম আক্তার সীমা, স্বামী- মোঃ ইমরান শেখ পিরোজপুরের দূর্গাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে দক্ষিন জীবগ্রাম বাবলা এলাকায় বাবার বাড়িতে বসবাস করেন। গত ৩০ শে মার্চ তারিখ রাতে সেহরী খাওয়ার জন্য উঠলে দেখতে পান মাঝখানের রুমের আলমারির দরজা খোলা ও মালামাল ছড়ানো ছিটানো।তিনি আলমারী ও ঘরের মালামাল চেক করে দেখতে পান ১ টি স্বর্ণের চেইন, ৫ টি স্বর্ণের আংটি, ১ টি ডায়মন্ডের নাকফুল, ২ টি স্বর্ণের ব্রেসলেট, ০৪ টি কানের ফুল, ১৫ আনা ওজনের ১ জোড়া স্বর্ণের রুলি সহ সর্বমোট ৩.১৫ ভরি স্বর্ণ যার মূল্য আনুমানিক ৩ লাখ ৫০ হাজার টাকা, ১ টি স্মার্ট ঘড়ি, ১ টি ৫২ ইঞ্চি ওয়ালটনের টেলিভিশন, ০৭ টি পাসপোর্ট, ১ টি ইসলামী ব্যাংকের কার্ড, ০৪ টি রেসিডেন্সিয়াল কার্ড চুরি হয়।পরবর্তীতে ভিকটি গত ৭ মার্চ পিরোজপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন। পিরোজপুর সদর থানার টিম তাৎক্ষনিক বিষয়টি আমলে নিয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ জুলফিকার ও এসআই শাহজাহানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সদর থানাধীন কলাখালী ইউনিয়নের পথের হাট এলাকা থেকে কুখ্যাত চোর মোঃ মনিরুজ্জামান রিপনকে গ্রেপ্তার করে।তার স্বীকারোক্তি মোতাবেক তার দেখানো মতে তার লুঙ্গির কোচ হতে এবং আসামীর বসত ঘর হতে ১ টি স্বর্ণের চেইন, ৫ টি স্বর্ণের আংটি, ১ টি ডায়মন্ডের নাকফুল, ২ টি স্বর্ণের ব্রেসলেট, ৪ টি কানের ফুল সহ সর্বমোট ০৩ ভরি স্বর্ণ যাঁহার বাজার মূল্য আনুমানিক ২,৭০,০০০ টাকা সহ ০৭ টি বাংলাদেশী পাসপোর্ট এবং ০৪ টি রেসিডেন্সিয়াল কার্ড উদ্ধারপূর্বক জব্দ করা হয়।পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম আরো জানান এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া বাকী মালামাল গুলো উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓