1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাঠালিয়া বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা গ্রামে বজ্রপাতে সিহাব (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল)বিকেলে ঝড়ের সময় মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে মো. সিহাব জমাদ্দারের মৃত্যু হয়। সিহাব উপজেলার পাটিখালঘাটা গ্রামের মো. ফারুক জমাদ্দারের ছেলে। তিনি মঠবাড়িয়া উপজেলার বগিরাদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।
স্বজন ও এলাকাবাসী জানান, সিহাব বিকেলে ঝড়ো হাওয়া ও শিলার বৃষ্টির সময় বাড়ির পাশের মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে শিকার হয়। ঘটনাস্থলেই তার মৃতু হয়। পরে তাকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার জানান, সিহাব ঝড়ো বাতাসের সময় মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓