1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাঠালিয়ায় প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাকে পিটিয়ে জখম

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা বিউটি রানীকে (৪৫) পিটিয়ে জখম করেন দুর্বৃত্তরা।কাঠালিয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।বিউটি রানীর উপর অতর্কিতভাবে কাঠালিয়া সদর ইউনিয়নের বাসিন্দা মনির শিকদার (৪৫) ও তার ছেলে সান সিকদার (২৪) হামলা চালায়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিউটি রানীর ভাইয়ের ছেলেদের সাথে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে।এ ঘটনার বিষয়ে কাঠালিয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা: দেবেন্দ্র নাথ সরকার বলেন, বিষয়টি আমি জেনেছি।তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে থানাকে অবহিত করেছি।কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন জানান, উক্ত ঘটনা বিষয়ে তিনি অবগত রয়েছেন বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে।কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার বলেন, ঘটনার কিছুক্ষণ পর তিনি বিষয়টি জানতে পারেন এবং ঘটনাস্থলে একজন পুলিশ সদস্যকে পাঠান।লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓