1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপ্লব সিকদার ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবাদক :

কুমিল্লার মেঘনা উপজেলা প্রেসক্লাব এর দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিক আজকের পত্রিকার মেঘনা প্রতিনিধি মাহমুদুল হাসান বিপ্লব সিকদার সভাপতি দৈনিক বাংলা খবর প্রতিদিন’র মেঘনা প্রতিনিধি ও গাজী টিভি’র সিনিয়র ভিডিও এডিটর মো. জাকির হোসেন সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময়ের মো. ইমাম হোসেন সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে। এর মধ্যে দৈনিক ভোরের সূর্যদয় পত্রিকার মেঘনা প্রতিনিধি মো. মহসীন ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন।শুক্রবার (১৯ এপ্রিল, ২৪) সকাল ১০টার দিকে ক্লাবের হলরুমে ১৯ জন সদ্য সদস্যদের ভোট গ্রহণের মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক মো. ইসমাইল হোসেন মানিক, কমিশনার আলম শাহ্ অয়ন ও কমিশনার মো. মমিনুল ইসলাম এর তত্বাবধানে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক সংবাদ পত্রিকার মেঘনা প্রতিনিধি আব্দুল মালেককে হারিয়ে সভাপতি পদে ১০ ভোট পেয়ে নির্বাচিত হন মাহমুদুল হাসান বিপলব সিকদার, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার মেঘনা প্রতিনিধি হাসান মাহমুদ মুক্তিকে হারিয়ে ১১ ভোট পেয়ে মো. জাকির হোসেন সাধারণ সম্পাদক ও দৈনিক মানব কণ্ঠ পত্রিকার মেঘনা প্রতিনিধি মো. মিজানুর রহমানকে হারিয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়ে জয় লাভ করেন।এ সময় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মুহাম্মদ আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓