1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

মুন্সীগঞ্জে সিরাজদিখানে ফুফুর বাড়ী বেড়াতে এসে লাশ হল কিশোর

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছামতি নদীর পানিতে ডুবে নিখোঁজের একদিন পর শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৮ টার দিকে জামিল আম্মেদ শুভন (১৬) এর লাশ উদ্ধার করেছে ডুবুরির দল।জামিল ঢাকা জেলার চকবাজার থানার বকশীবাজার এলাকার জামাল উদ্দিনের পুত্র ও বকশীবাজার একটি স্কুলের দশম শ্রেনীর ছাত্র।সিরাজদিখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো:নাসির উদ্দিন ও চিত্রকোট ইউপি চেয়ারম্যান সামছুল হুদা বাবুল জানান,বৃহস্পতিবার নিহত জামিল আহম্মেদ শুভনের দুই ভাই বোন ও ৩ বন্ধুসহ ৫জন মিলে উপজেলার চিত্রকোট ইউনিয়নের কামারকান্দা গ্রামে ফুফু ফারজানা বেগমের বাড়ী বেড়াতে আসে।বিকাল ৪ টার দিকে সবাই মিলে বাড়ীর পাশে ইছামতি নদীতে গোসল করতে নেমে সাতার না জানার কারনে জামিল পানিতে তলিয়ে যায়।শুক্রবার ১৯ এপ্রিল সকাল ৮ টার দিকে ডুবুরি দলের চেষ্ঠায় লাশ উদ্ধার করা হয়।পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কিশোরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓