1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে খাস জমির মাটি কাটায় তিন ইটভাটাকে জরিমানা গুজব নির্ভর সিদ্ধান্তে দেশজ উদ্ভিদ দৃষ্টিনন্দন ঢোলকলমি আজ বিলুপ্তির পথে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝালকাঠি জেলায় পরিবেশবান্ধব গাছের চাড়া রোপন করার উদ্বোধন নেছারাবাদে অবৈধভাবে মজুদ ডিজেল-কেরোসিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ মঠবাড়িয়ায় বাসভবনে তেল মজুদ : জব্দ ২১১০ লিটার জ্বালানি, ১৪ দিনের কারাদণ্ড মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের প্রতিপক্ষের হামলায় সৈয়দ রাসেল (২৪) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছেন।মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে তিনি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নিহত রাসেল পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী গ্রামের ইদ্রীস আলীর ছেলে ও পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের সম্মান দ্বিতীয় বর্ষেও ছাত্র।থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কলেজ ছাত্রের সাথে জেলার সদর উপজেলার কদমতলা গ্রামের রিয়াজুল ইসলামের সাথে সম্প্রতি সংঘটিত মারামারির একটি ঘটনা নিয়ে বিরোধ চলছিলো।ওই রিয়াজুলের উপর হামলায় নিহত রাসেল ও তার বন্ধুরা সম্পৃক্ত ছিলো।এনিয়ে বিরোধের জেরে গত মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে রাসেল কদমতলা থেকে পিরোজপুরে যাওয়ার কালে রিয়াজুল তার লোকজন নিয়ে রাসেলের উপর হামলা করেন।এতে রাসেল গুরুতর আহত হন।তাকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি হাসপাতালে প্রেরন করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহতের স্বজনদের দাবী, নিহত রাসেল ওই দিন দুপুরে উপজেলা পলিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এসএম বায়েজিদ হোসেনের সাথে দেখা করতে ওই এলাকায় যান।সেখান থেকে পিরোজপুর ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।তিনি কখনো কোন অন্যায় কাজে জড়িত ছিলেন না।তাকে পরিকল্পিতভাবে ও অন্যায়ভাবে হত্যা করা হয়েছে।পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓