1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

মুন্সীগঞ্জে শ্রীনগরে থেমে থাকা বাসে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে গেল প্রাইভেটকার,গুরুতর আহত- ২

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের)মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় থেমে থাকা একটি যাত্রীবাহী বাসের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় কারের চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছে।শুক্রবার(২৬ এপ্রিল)দুপুর দুইটার দিকে উপজেলার কামারখোলা রেলওয়ে ওভার ব্রীজের উপরে মাওয়ামুখী লেনে ওই দূর্ঘটনা ঘটে।আহতরা হলেন প্রাইভেটকারের চালক ইমরান হোসেন(২৫) ও যাত্রী মোহাম্মদ নাসির (৪০)। ইমরান নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কাদলা গ্রামের তাজুল ইসলামের ছেলে।‌অপর আহত নাসির উদ্দিন মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও গ্রামের মোঃ নুরুল ইসলাম ঢালির ছেলে বলে জানাগেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় ইকবাল পরিবহনের একটি বাস নষ্ট হয়ে দাঁড়ানো অবস্থায় ছিল।থেমে থাকা ওই বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয় দ্রুতগতির প্রাইভেটকারটি।পরে পেছন থেকে একটি এম্বুলেন্স প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়।এতে প্রাইভেটকারটি দুমরে মুচড়ে যায়।আহত হয় প্রাইভেটকারের চালকসহ দুইজন।তাদের গুরুতর আহত অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।তারা শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত পেয়েছেন।ইকবাল পরিবহনের বাস, দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও এম্বুলেন্সটি বর্তমানে হাঁসাড়া হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓