1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

রাঙ্গাবালীতে ভেসে এলো সাবমেরিন টর্পেডো

  • প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ

রাঙাবালীতে ভেসে এলো যুদ্ধ জাহাজ ধ্বংসকারী সাবমেরিন টর্পেডো।বঙ্গোপসাগর ঘেষা পটুয়াখালীর রাঙ্গাবালীর একটি নদীতে এটির দেখা মেলে।অবিস্ফোরিত এ টর্পেডো উদ্ধারের তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ।আনা হচ্ছে নৌ বাহিনীর সদস্যদের।রোববার (২৮ এপ্রিল) দুপুরে বঙ্গোপসাগর সংলগ্ন পটুয়াখালীর রাঙ্গাবালীর রামনাবাদ নদীতে ভেসে আসে যুদ্ধে ব্যবহৃত সাবমেরিন টর্পেডো।ভাসমান টর্পেডোটিকে চিনতে না পেরে স্থানীর শিশু কিশোররা জোয়ারের পানিতে ভাসিয়ে নিয়ে আসেন মৌডুবীর কাটাখালী ভাঙার খালের মধ্যে।

এরপর স্থানীয়রা এটিকে দেখতে জড়ো হন খাল পারে।কেউ এটিকে যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র মিসাইল বলে আবার কেউ টর্পেডো বলে ধারনা করেন।পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে এর ছবি ও ভিডিও। আলোচনার কেন্দ্র বিন্দুতে তৈরী পুরো এলাকায়।এক নজর দেখতে ছুটে আসেন হাজারো মানুষ।এদিকে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে বিধ্বংসী এই টর্পেডোকে দ্রুত সময়ের ম‌ধ্যে সরিয়ে নেয়ার দাবী স্থানীয়দের।টর্পেডো হচ্ছে এক ধরনের স্ব-চালিত অস্ত্র, যা জলের নিচে বিস্ফোরক ওয়ারহেড বহন করে এবং লক্ষবস্তুর সংস্পর্শে বা কাছাকাছি আসার পর বিস্ফোরিত হয়।এটি জলের নিচে চালিত হয় এবং জলের নিচে বা উপরে উভয় স্থান হতে নিক্ষেপ করা যায়।এছাড়া এগুলোকে বিভিন্ন প্রকারের উৎক্ষেপকের দ্বারা বিভিন্ন মাধ্যম থেকে নিক্ষেপ করা সম্ভব।মূলত সাবমেরিন ও যুদ্ধ জাহাজ ধ্বংসের জন্য টর্পেডোকে ব্যবহার করা করা হয়।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, ভেসে আসা বস্তুটি যুদ্ধ জাহাজ ও সমুদ্রের তলদেশে সাবমেরিন ধ্বংসকারী টর্পেডো।এটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে।তাই নিরাপত্তার সাথে উদ্ধারের জন্য কোস্টগার্ড ও নৌ বাহিনীকে খবর দেয়া হয়েছে।ইতোমধ্যে কোস্টগার্ড ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে।নৌ বাহিনীর সদস্যরা এলে উদ্ধার কার্যক্রম শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓