1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানা সিলগালা, মালিককে জরিমানা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের পদপ্রার্থী রোকেয়া হাসেম কুল চাষে ঝালকাঠির ইসমে আজমের সফলতা নেছারাবাদে সৌদি বাদশার উপহারের খেজুর মাদরাসা ও এতিমখানায় বিতরণ স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মিশুক চালক নিহত ১ আহত ১

  • প্রকাশিত: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে মোটরসাইকেল দূর্ঘটনায় রফিক সরদার (৩৮) নামের এক মিশুক চালক নিহত হয়েছেন। এ সময় তার মেয়ে স্কুল ছাত্রী ইভা আক্তার (১১) আহত হয়েছেন।রোববার (২৮ এপ্রিল) রাত সাড়ে নয় টার দিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ – চীন মৈত্রী সেতুর উপরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক সরদার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের মধ্যে চিরাপাড়া গ্রামের ইয়াকুব সরদারের ছেলে।

চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু মোটরসাইকেল দূর্ঘটনায় রফিকের নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানায়, রবিবার রাতে রফিক পরিবার নিয়ে পিরোজপুরে বানিজ্য মেলা দেখতে যান। তারা মেলা দেখে রাত সাড়ে নয়টার দিকে বাড়ি ফেরার পথে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ – চীন মৈত্রী সেতুর মাঝে দাঁড়িয়ে ফুসকা খাচ্ছিলেন।এসময় পিরোজপুর থেকে আসা একটি মোটরসাইকেল এসে তাদের গায়ে উঠিয়ে দেন।এসময় রফিক ও তার মেয়ে ইভা গুরুতর আহত হন।পরে পরিবার ও স্হানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।পরে তাদের অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রফিক মারা যান।এবং আহত ইভা আক্তার বরিশাল মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓