1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে পানিতে ডুবে জামিলা আক্তার (৬) ও আব্দুল্লাহ (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলার রাজাপুর উপজেলার গালুয়া এলাকায় ও দুপুর দেড়টার দিকে একই উপজেলার বামনকাঠি এলাকায় পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়।নিহত জামিলা আক্তার উপজেলার গালুয়া এলাকার আঃ বারেক এর মেয়ে ও নিহত আব্দুল্লাহ বামনকাঠি এলাকার মোঃ রফিক হাওলাদারের ছেলে।

নিহত জামিলার চাচা আব্দুস শুকুর জানান, পরিবারেরর অগোচরে জামিলা পুকুরের পানিতে পরে ডুবে যায়।পরে পুকুর থেকে তার ভাসমান দেহ উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।অপরদিকে নিহত আব্দুল্লাহর পরিবার জানান, ঘরের পাসে থাকা পুকুরে পরিবারের অগোচরে আব্দুল্লাহ গোসল করেতে গেলে পানিতে পরে ডুবে যায়, পরে আব্দুল্লাহর বাবা রফিক হাওলাদার পুকুরের পানিতে ভাসতে দেখে তাৎক্ষনিক উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓