1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: বুধবার, ১ মে, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি পালন উপলক্ষে বুধবার ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন ও অটো মিশুক শ্রমিক ট্রেড ইউনিয়ন এর আয়োজনে শহরের পৃথক পৃথক র‌্যালি বের হয়।
র‌্যালি দুটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, অন্যদিকে অটো মিশুক শ্রমিক ট্রেড ইউনিয়নের আলোচনা সভায় বক্তব্য রাখেন অটো মিশুক শ্রমিক ট্রেড ইউনিয়নের উপদেষ্টা ইউপি সদস্য আশরাফুল ইসলাম ছোট্ট, অটো মিশুক শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক রিপন বেপারী। সভায় বক্তারা বলেন, শ্রমিকদের দাবি ও অধিকার প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে, যাতে মালিক-শ্রমিকদের মাঝে ঐক্য গড়ে ওঠে। শ্রমিকরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রধান হাতিয়ার হিসেবে কাজ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓