1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির সুস্থ সংস্কৃতি বিকাশে নতুন কমিটি অনুমোদন দেখতে চান সংস্কৃতি মহল পিরোজপুরে তিন জেলের জালে ধরা পরল ৩৫ লাখ টাকার লাক্ষা মাছ মঠবাড়িয়ায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থানান্তর না করার দাবীতে মানববন্ধন ঝালকাঠির শ্মশান ঘাট এলাকায় অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই, আহত ২ ঐতিহ্য হারিয়ে স্মৃতি হতে চলছে মাটির তৈরি তৈজসপত্র নাজিরপুরে ক্লাস চলার সময় ভেঙে পড়ল বৈদ্যুতিক পাখা, দুই শিক্ষার্থী আহত মুন্সীগঞ্জ ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে কাউখালীতে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত নেছারাবাদে খাস জমির মাটি কাটায় তিন ইটভাটাকে জরিমানা

ভান্ডারিয়ায় চেয়ারম্যান পদে ৪ জন  এবং ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (২ মে) ছিল এই উপজেলার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) এর প্রেসিডিয়াম সদস্য মো. মাহিবুল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার এবং তরুন সমাজসেবক মো. সালাউদ্দিন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে একক প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা।মহিলা ভাইস চেয়ারম্যান পদেও একক প্রার্থী হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী মালিকা পারভীন।

পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় তারা বিজয়ের পথে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আগামী ৫ মে মনোনয়ন পত্র বৈধ হলে তারা বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হবেন।আগামী ২৯ মে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৯ মে এই উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓