1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গলাচিপায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জিসান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।এর আগে উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছিল।শুক্রবার (৩ মে) সকালে জিসানের মৃত্যু হয়।জিসান উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড় চৌদ্দকানী গ্রামের বাসিন্দা পিয়ার হোসেন মোল্লার ছেলে।জিসানের দাদার কলম মোল্লা ও দাদি রাজিয়া বেগম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হয় জিসান।শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়লে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় তাকে।স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জিসান খুবই নিস্তেজ অবস্থায় ছিল।টানা কয়েক সপ্তাহ ধরে অত্যধিক গরম ও ভ্যাপসা আবহাওয়ায় উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত সংখ্যা বেড়েই চলছে।গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত ৪০ জন রোগী ভর্তি রয়েছে।শুক্রবার সকালই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে সাতজন।ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার সদর ইউনিয়নের চরখালী গ্রামের আশা মনি মীম (১১) নামের পঞ্চম শ্রেণীর ছাত্রী মারা গেছে।গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন জানান, শিশু জিসানকে শুক্রবার সকালে হাসপাতালে নিয়ে আসা হয়।জিসান চিকিৎসার নেয়ার আগেই মারা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓