1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রাজাপুর থেকে নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্র ১১দিনপর ভোলায় উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৫০৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের একটি মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া দুই শিশু ছাত্রকে ১১ দিন পর ভোলা থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশু দুটিকে ভোলা থেকে ঝালকাঠি এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশু উদ্ধারের খবর এবং পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া দুই মাদ্রাসা ছাত্ররা হলো মো. নুরুল ইসলাম(১২) ও মো. আমানুল্লাহ(১১)। রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের মো. হানিফ এর ছেলে মো.নুরুল ইসলাম(১২) ও মো. আমানুল্লাহ(১১),একই উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী গ্রামের মো. আবদুল্লাহর ছেলে মো. আমানুল্লাহ(১১)। তারা দু’জনেই রাজাপুর সমবায় আশরাফুল মাদারিস নূরানী হাফিজি ও কওমী মাদ্রাসায় হিফজ শাখায় হাফিজি পড়তো। মাদ্রাসা কর্তৃপক্ষ এবং শিশু দুটির পরিবার জানায়,গত ২৮ মে বিকালে নুরুল ইসলাম ও আমানুল্লাহ তাদের মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। পরবর্তিতে ৩ জুন তাদের উভয়ের বাবা রাজাপুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরী করেন। এর প্রেক্ষিতে পুলিশ উদ্ধার অভিযান শুরু করেন। এদেরকে নিয়ে গত ৬জুন বিভিন্ন পত্রিকায় নিখোঁজ সংবাদ প্রকাশ করা হয়। এরপর ৭ জুন বুধবার সন্ধ্যায় ভোলা সদর থানা পুলিশের সহায়তায় একটি খাবার হোটেল থেকে শিশুদুটিকে উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে রাজাপুর থানায় নিয়ে আসে পুলিশ। উদ্ধার হওয়া আমান এবং নুরুল জানায় তারা তাদের নিজেদের ইচ্ছায় মাদ্রাসা থেকে পালিয়ে গিয়ে ভোলা সদরের একটি খাবার হোটেলে বয়ের কাজ শুরু করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓