1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে ফ্রি ক্যাম্পেইন

  • প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভেটেরিনারি টিচিং হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়ের মেডিসিন, সার্জারী ও অবস্টেট্রিক্স বিভাগের উদ্যোগে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন আয়োজন করা হয়।সোমবার (১৩ মে) সকাল ১০ টা থেকে শুরু হয়ে দিনব্যাপি বরিশাল জেলার মুলাদী উপজেলার পাতার চর এলাকার শহিদ আলতাফ মাহমুদ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।বরিশাল জেলার মুলাদী উপজেলা প্রাণী সম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল,পবিপ্রবির ভেটেরিনারি টিচিং হসপিটাল এবং এএনএসভিএম অনুষদের মেডিসিন, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের সমন্বয়ে ক্যাম্পেইন সম্পন্ন হয়।

উক্ত ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন অত্র অনুষদের ভেটেরিনারি টিচিং হাসপাতালের চিফ ভেটেরিনারিয়ান এবং থেরিওজেনোলজিস্ট ও সার্জন অধ্যাপক ড. অসিত কুমার পাল, মেডিসিন সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের চেয়ারম্যান এবং থেরিওজেনোলজিস্ট ও সার্জন অধ্যাপক ড. দিব্যেন্দু বিশ্বাস, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোঃ লালমদ্দিন মোল্লা, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ড. সেলিম আহমেদ।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ নূরুল আলম এবং মূলাদী উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. মোঃ নজরুল ইসলাম।প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ ইলমা জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন মুলাদী উপজেলার নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন।থেরিওজেনোলজিস্ট ও সার্জন অধ্যাপক ড. অসিত কুমার পাল বলেন, পবিপ্রবির ভেটেরিনারি টিচিং হাসপাতাল স্বল্প খরচে এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা সহ সকল প্রকার পরীক্ষা করা হয়। দেখা যায় অনেক সময় বড় গরু ইমার্জেন্সি ডেলিভারি সময়ে হাসপাতালের এম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালের ডাক্তারগন এসেও চিকিৎসা দিয়ে থাকে। আপনাদের যেকোনো ইমারজেন্সি সমস্যায় ফ্রি ভেটেরিনারি চিকিৎসার জন্য আসতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓