1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সেভেন স্টার বাস কাউন্টারের কর্মীদের হামলার শিকার পবিপ্রবির শিক্ষার্থীরা, আহত ৫

  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার পাগলার  মোড়ে অবস্থিত সেভেন স্টার পরিবহনের টিকিট কাউন্টারের কর্মীদের হামলার শিকার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  (পবিপ্রবি) শিক্ষার্থীরা।হামলায় গুরুতর আহত ৫ (পাঁচ)  শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় পবিপ্রবির এক মেয়ে শিক্ষার্থী সেভেন স্টার পরিবহনে পটুয়াখালী টু খুলনা যাওয়ার টিকিট নেন।বাস সময় মত না আসায় মেয়ে শিক্ষার্থীর সঙ্গে থাকা এক ছেলে শিক্ষার্থী বাস দেরি করে আসার কারণ জানতে চাইলে টিকিট কাউন্টারের কর্মীরা খারাপ ব্যবহার করেন।বাকবিতন্ডার এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বাসে বরিশালগামী শিক্ষার্থীরা পাগলার মোড়ে আসেন ও  কাউন্টার থেকে ঐ শিক্ষার্থীদের উদ্ধার করে আনতে গেলে কাউন্টারের কর্মীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। কাউন্টারের কর্মীরা লোহার পাইপ, লাঠি দিয়ে শিক্ষার্থীদের উপর আক্রমণ চালায়।এতে এক শিক্ষার্থীর হাত ভেঙ্গে যায়, একজন শিক্ষার্থীর মাথা ফেটে যায় এবং কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।হামলায় আহত এক শিক্ষার্থী বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের বাসে বরিশাল যাচ্ছিলাম।কাউন্টারের লোকজন আমাদের এক শিক্ষার্থীকে আটকিয়ে রাখছে শুনে আমরা কয়েকজন ঐ শিক্ষার্থীকে নিয়ে আসতে যায়।তখন কাউন্টারের লোকজন আমদের উপর লোহার পাইপ, লাঠি, কাঠের টুকরো দিয়ে আক্রমণ চালায়।এতে আমাদের একজনের হাত ভেঙ্গে যায়, এক জনের মাথায় আঘাত লেগে ফেটে যায় আরো কয়েকজন গুরুতর আহত হয়। আমরা আহত শিক্ষার্থীদের নিয়ে ভার্সিটির বাসে চলে আসলেও কাউন্টারের লোকজন বাসের মধ্যে উঠে হামলা চালিয়ে একজনের মাথা ফাটিয়েছে।হামলার কথা শিকার করে পাগলার মোড়ের সেভেন স্টার পরিবহনের টিকিট কাউন্টারের কাউন্টার ম্যান বসির বলেন, “বাস আসতে একটু দেরি করায় খুলনার এক যাত্রীর সঙ্গে থাকা এক ছেলে আমাদের সাথে খারাপ ব্যবহার করে।তার কিছু সময় পরে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসে আমাদের কাউন্টারে হামলা চালায় ও আমাদের এক কর্মীকে আহত করে।আহত কর্মীকে দেখে কাউন্টারে থাকা অন্য কর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে।এবিষয়ে পবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন,আহত শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে।  শিক্ষার্থীদের কোন ধরনের সংঘর্ষে লিপ্ত না হতে নির্দেশ দেওয়া হয়েছে।আলোচনা করে দ্রুত সমাধান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓