1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ফারুক, সম্পাদক পান্না

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে। নির্বাচনে ১৯টি পদের মধ্যে সভাপতি প্রার্থী ফারুক আহম্মেদ সরদার এবং সাধারণ সম্পাদক মো: শহিদুল হক খান পান্না সহ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল গভীর রাতে ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. রাজ শেখর দাস।

নির্বাচনে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের ফারুক আহম্মেদ সরদার ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী মো: আলাউদ্দিন খান পেয়েছেন ৯২ ভোট।এ ছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী মো: শহীদুল হক খান পান্না। তিনি পেয়েছেন ১৩৯ ভোট।তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী এমডি আউয়াল মিয়া পেয়েছেন ১০৫ ভোট।নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মো: জাকির হোসেন কাজী ও মজিবর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক দিলীপ কুমার মাঝি ও মিসেস রহিমা আক্তার হাসি, অর্থ সম্পাদক সুখরঞ্জন দেউরী, গ্রন্থাগার ও পরিসম্পদ সম্পাদক আব্দুল হালিম শরীফ, আপ্যায়ন সম্পাদক সুজন কুমার গাইন, সাংস্কৃতিক সম্পাদক মো: এ হালিম হাওলাদার, খেলাধুলা সম্পাদক আকন্দ রুহুল আমিন, হিসাব নিরীক্ষক সম্পাদক আবুল কালাম আজাদ তালুকদার। সদস্য পদে নির্বাচিতরা হলেন-উত্তম কুমার হালদার, আনোয়ার হোসেন তালুকদার (স্বপন), উত্তম কুমার ঘোষ, শফিকুল ইসলাম স্বপন, সেলিনা সুলতানা, মো. মিজানুর রহমান ও আনোয়ার হোসেন আকন।নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ৩২৭ জন ভোটারের মধ্যে ৩০০ জন সদস্য ভোট প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓