1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পিরোজপুরে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত, ৫৬১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

  • প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পিরোজপুরের নিম্নাঞ্চল ও চরাঞ্চল এলাকা প্লাবিত।ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলার উপকূলীয় এলাকার আকাশ সকাল থেকেই বেশ মেঘাচ্ছন্ন হয়ে আছে।দুপুরের দিকে ঝোড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টিপাত হচ্ছে।ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলার সন্ধ্যা,কালিগঙ্গা, বলেশ্বর, কচা নদী বেশ উত্তাল। এ সব নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে।এতে করে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল, চরাঞ্চল এবং বেরিবাধের বাইরে এলাকা।আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ রবিবার রাত নাগাদ পিরোজপুর অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় রেমাল।তাই পিরোজপুরে ১০ নম্বর মহাবিদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এ ছাড়া জেলা প্রশাসন ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে এবং জানমাল রক্ষার জন্য ২৯৫ টি সাইক্লোন শেল্টার এবং ২৬৬ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মাট ৫৬১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছ।এসব আশ্রয়ন কেন্দ্রে মানুষ আশ্রয় নেয়ার জন্য আসা শুরু করেছেন।যেখানে ৩ লক্ষাধিক মানুষ আশ্রয় নিতে পারবে।এছাড়া জেলা প্রশাসনের কাছে ৬ লক্ষ ১০ হাজার টাকা, ৬১১ টন চাল, ১ হাজার ৩৫০ প্যাকট শুকনা খাবার এবং ৯৭ ব্যান্ডিল টিন মজুদ রয়েছে।আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবা দেয়ার জন্য ৬৫ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।ঘূর্ণিঝড়ের বিষয়ে সার্বিক যোগাযোগের জন্য ৮ টি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা জানান, ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় কাউখালীতে ৪৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ঘূর্ণিঝড়টি রোববার সন্ধ্যা নাগাদ আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের খয়ক্ষতি ও জানমাল রক্ষার জন্য সবাই যেন আশ্রয়কেন্দ্রে যায় সে লক্ষ্যে উপজেলা বিভিন্ন এলাকায় মাইকিং করে আহ্বান জানানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓