1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আ. রহমানের পাশে দাঁড়ালেন এমপি মাসুদ সাঈদী নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম

  • প্রকাশিত: বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন ভেড়ামারা প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারা থানার ওসি মোঃ জহুরুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়েছেন।মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, এলাকায় শান্তি-শৃঙ্খলা স্থাপন ও তুলনামূলক পরিসংখ্যানে দ্রুত মামলা নিষ্পত্তিতে যথাযথ ভুমিকার মূল্যায়ন করে জেলা পুলিশ তাকে এই শ্রেষ্ঠ ওসির মূল্যায়ন করেছেন।উল্লেখ্য ওসি জহুরুল ইসলাম একজন সৎ, দক্ষ ও পরিশ্রমী পুলিশ কর্মকর্তা। তিনি তার পূর্ববর্তী কর্মস্থলসহ বর্তমান কর্মস্থল ভেড়ামারায় প্রশংসার সাথে তার উপরে অর্পিত দায়িত্ব পালন করে চলেছেন।মোঃ জহুরুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় তার শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।সম্প্রতি পান বরজে ভয়াবহ অগ্নিকাণ্ড গুলোতে তিনি অগ্নি নির্বাপনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন।এছাড়া যেখানে মানবতার বিপর্যয় সেখানেই তিনি উপস্থিত হয়ে বিপদগ্রস্তদের পরিত্রাণ দেয়ার চেষ্টা করেছেন।ভেড়ামারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছেন।তার এই সাফল্য শান্তি প্রিয় এলাকাবাসীদেরকে আনন্দিত করেছে। সকলেই তার সাফল্য ও মঙ্গল কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓