1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

নলছিটিতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির নলছিটিতে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের করুন মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুশংগল ইউনিয়নের মুখিয়া গ্রামে এ করুন ঘটনা ঘটেছে।স্থানীয় বাসিন্দা হারুন হাওলাদার জানান, বিকেলে আমার নাতিন সামিয়া আক্তারকে কোথাও খুজে না পেয়ে এক পর্যায়ে পুকুরের পাশে তার জুতা দেখতে পেয়ে পানিতে নেমে সামিয়া আক্তার(৫) কে খুজে পাই।তাকে পেয়ে নলছিটি হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে আসার সময় সামিয়ার চাচাতো বোন সাবিনাকে না পেয়ে আবারও খোঁজাখুজি শুরু করি।এসময় আরও একজোড়া জুতা পুকুরের পাশে দেখতে পেয়ে পুকুরে নেমে সাবিনা আক্তার(৬) কে পুকুর থেকে ডুবন্ত অবস্থা উদ্ধার করি।তাদের দুজনকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।নিহত সামিয়া আক্তারের পিতা জাকির হোসেন এবং সাবিনা আক্তারের পিতার নাম বাচ্চু হাওলাদার তারা দুজন আপন ভাই। দুজন উপজেলার কুশংগল ইউনিয়নের মুখিয়া গ্রামের বাসিন্দা।নিহত দুই চাচাতো বোন স্থানীয় মুখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান, পানিতে ডুবে নিহতদের ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓