1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

উজিরপুরের মাছের ঘের নিয়ে দ্বন্দ্ব, বাধ কেটে দিয়ে কয়েক লক্ষ টাকার মাছ ও পোনা ভাসিয়ে দেওয়ার অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কাজিসা গ্রামের কাজীসা মৎস্য প্রকল্পের প্রধান বাধ কেটে দিয়ে কয়েক লক্ষ টাকার মাছ ও পোনা ভাসিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, ওই প্রকল্পের পূর্ববর্তী ইজারাদার মোঃ কাওসার শিকদারের নেতৃত্বে মোঃ আসাদুজ্জামান মানিক, এনামুল হক হাওলাদার, জাহিদুল ইসলাম মিঠু, মোঃ ওয়াসিম হাওলাদার রাতের আঁধারে ঘেরের বাধ কেটে দেয়, এতে ঘের থেকে কয়েক লক্ষ টাকার মাছ ও মাছের পোনা বেরিয়ে যায়।বাধ কাটার ফলে ক্ষতির শিকার হয় ১৭০ জন কৃষক।মৎস্য ঘেরের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান জানান, গত ৫ এপ্রিল ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সহায়তায় ঘেরের পূর্ববর্তী ইজারাদার কাওসার শিকদার ঘেরের বাধ কেটে ফেলে, এ বিষয়ে খোলা ডাকে ইজারা প্রাপ্ত মোঃ কামাল হোসেন মল্লিক বাদী হয়ে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন, মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিআইবি) কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।সংঘাত এড়াতে উজিরপুর মডেল থানা পুলিশ অফিসার ইনচার্জ মোহাম্মদ জাফর আহমেদ উভয় পক্ষকে ডেকে নতুন কমিটি করে মৎস্য প্রকল্পটি চালু রাখার চেষ্টা করেন।এতে প্রতিপক্ষের মোঃ কাউসার হোসেন ক্ষিপ্ত হয়ে, ২৯ মে গভীর রাতে ঘেরের প্রধান বাধ কেটে দেয় এর ফলে কয়েক লক্ষ টাকার মাছ ও পোনা পানিতে ভেসে চলে যায়।এ বিষয়ে উজিরপুর মডেল থানার পরিদর্শক মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, ঘেরের বিষয়ে কয়েকবার উভয় পক্ষেকে বসিয়ে সমাধানের চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি।যেহেতু বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে,এ বিষয়ে সিদ্ধান্ত দিবেন আদালত।অভিযুক্ত মোঃ কাউসার শিকদারের কাছে জানতে চাইলে, তিনি সাংবাদিকদের কে বলেন, ঘেরের বাধ আমি কাটিনি কেটেছে জমির মালিক মানিক শিকদার কারণ তিনি ন্যায্য হিসাব পায়নি।এখন পর্যন্ত আমার সাথে লিজ কার্যকর রয়েছে। বরঞ্চ ঘেরের মধ্যে আমার মাছ ও মাছের পোনা রয়েছে।স্থানীয়রা আরো জানান কাওসার সিকদারের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী জোর পুর্বক মাছ চাষ করতে চায়। এতে প্রকৃত জমির মালিকেরা বাধা দিলে রক্তাত্যক্ষয়ী সংঘর্ষ হতে পারে।আর তার কারনে যদি মাছ চাষ বন্ধ হয়ে যায় তবে কয়েকশত একর জমির ধান চাষ অনিশ্চয়তায় পরবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓