1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে গলায় ফাঁস দেওয়া মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে বাগানে পরে থাকা অবস্থায় গলায় ফাঁস দেওয়া মোঃ আরিফ হোসেন (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।মৃত আরিফ হোসেন পাশ্ববর্তী ঝালকাঠি সদর উপজেলার গুয়াটন গ্রামের ডালিম হোসেনের পুত্র ও একই এলাকায়র নওপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।শনিবার (৮ জুন) সকাল সাড়ে সাত টার দিকে কাউখালী উপজেলার দক্ষিণ বড় বিড়ালজুরি গ্রামের তার নানা বাড়ির বাগান থেকে পুলিশ লাশ উদ্ধার করে।মৃতের মামা সাইদুল কবির জানা যায়, ভাগ্নে আরিফ গত মঙ্গলবার তাদের বাড়িতে মাদ্রাসা থেকে বেড়াতে আসে। সে শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি।পরে আমরা তাকে বিভিন্ন স্হানে রাতে খুঁজে না পেয়ে ধারনা করি সে মাদ্রাসায় চলে গেছে।সে এর আগেও একাধিক বার কাউকে কিছু না বলে বাড়ি থেকে মাদ্রাসায় চলে যায়।শনিবার সকাল সাত টার দিকে বাড়ির পাশের বাগানে আরিফকে পড়ে থাকতে দেখে আমার মা আমাদেরকে ডাক দিলে আমার বাগানে গিয়ে তাকে গলায় ওড়না পেচানো অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে মেম্বারকে জানালে তিনি থানা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓