1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

ফুলপুর ভূমি অফিস দুর্নীতি ও দালাল মুক্ত রাখার ঘোষণা ইউএনওর

  • প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. বি. এম. আরিফুল ইসলাম বলেছেন, সরকারি নীতিমালা অনুযায়ী সকল কাজ করা হবে।ভূমি সংক্রান্ত বিষয়টি একটি আবেগের জায়গা।এতে কোন হেলাফেলা করা যাবে না।এসিল্যান্ড যদি আপনাদের কোন বৈধ কাজ করে দিতে অনীহা করেন, তাহলে সরাসরি আমার নিকট চলে আসবেন।আশা করি এসিল্যান্ড এমনটি করবেন না।কেননা, আমার এসিল্যান্ড একজন দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা।সোমবার (১০ জুন) বেলা দেড়টার দিকে ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চলমান ভূমিসেবা সপ্তাহে আয়োজিত জনসচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ফুলপুর ভূমি অফিসকে আমরা দুর্নীতিমুক্ত ও দালালমুক্ত রাখবো। কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না।এসময় উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুকের সঞ্চালনায় ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্য বিষয়ে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, সাংবাদিক এ টি এম রবিউল করিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓