1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত বন্ধ পাটকল গুলো দ্রুত চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে .. বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেরা পেল নিরাপত্তা সরঞ্জাম পিরোজপুরের শিশু ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নেছারাবাদে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানা সিলগালা, মালিককে জরিমানা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের পদপ্রার্থী রোকেয়া হাসেম কুল চাষে ঝালকাঠির ইসমে আজমের সফলতা নেছারাবাদে সৌদি বাদশার উপহারের খেজুর মাদরাসা ও এতিমখানায় বিতরণ

মুন্সীগঞ্জ শ্রীনগরে সাংবাদিকের উপর আঃলীগ নেতার হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের শ্রীনগরে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে সাংবাদিকের উপর আঃলীগ নেতা জাকির হোসেন বাবু’র হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।প্রেসক্লাবের সামনে উপজেলার আটপাড়া ইউনিয়নের হাসাড়গাঁও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন করা হয়।হাসাড়গাঁও জামে মসজিদের কমিটি নিয়ে পূর্ব হতে এলাকাবাসীর সাথে আটপাড়া ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু’র সাথে দ্বন্দ্ব চলে আসছিল।এই নিয়ে মসজিদে ঈদুল আজহার নামাজ সময় আঃলীগ নেতা জাকির হোসেন এর সাথে সাংবাদিক আমিনুল ইসলামসহ এলাকাবাসীর তর্কবির্কত হয়।মঙ্গলবার দুপুর ১২ টার দিকের সাংবাদিক আমিনুল ইসলাম সিংপাড়া বাজারে গেলে উক্ত তর্কবির্তকের জের ধরে আঃলীগ নেতা জাকির হোসেনসহ তার সঙ্গীয় আরো ১০-১২ জন দেশী অস্ত্রসস্ত্র হাতে নিয়ে সাংবাদিক আমিনুলের উপর অর্তকিত হামলা চালিয়ে তাকে বেধম পিটিয়ে গুরুত্ব আহত করে এবং তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য শাহজাহান মোল্লা, হাজী মীর রতন, আনোয়ার শেখ, শামসুল শেখ, জুয়েল, মামুন সাকিদার, জনি, হাসান সাকিদারসহ দুইশতাধিক এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓