1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক

মুন্সীগঞ্জে শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের উপর হামলা, থানায় অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে শ্রীনগরে সিংপাড়া বাজার নামক স্থানে পূর্ব শত্রুতার জেরে শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলামের উপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ জুন) বেলা ১২:৩০টার সময় এই হামলার ঘটনা ঘটে।হাসারগাঁও গাও গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের পুত্র আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো:জাকির হোসেন বাবু ও মো: জাহিদুল ইসলাম লাভলু এবং নওপাড়া গ্রামের মো: রাসেল মিয়ার নামে এই হামলার অভিযোগ পাওয়া যায়।এ বিষয়ে সাংবাদিক আমিনুল ইসলাম বাদী হয়ে শ্রীনগর থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানাযায়, ভিকটিম আমিনুল ইসলাম নিজ এলাকায় একটি মসজিদের বিশেষ দায়িত্ব পালন করে থাকেন, গতকাল সোমবার ঈদুল আজহার নামাজের সময় নির্ধারণকে কেন্দ্র করে হামলাকারীদের সাথে কথা কাটাকাটি হলে হামলা কারীরা তাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে চলে যায়, আমিনুল ইসলাম প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সিমপাড়া বাজারে গেলে আগের থেকে উৎপেতে থাকা জাকির গ্রুপ তার উপর সন্ত্রাসী স্টাইলে হাতে থাকা কাঠের ডাসা ও লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায় এবং তার সাথে থাকা ১৫০০০০/ টাকা মূল্যের প্রোমেক্স -১৩ মডেলের একটি আই ফোন, ১৬০০০০ মূল্যের একটি স্বর্নের চেইন ও ৬০০০০ মূল্যের একটি আংটি সহ নগদ ২০০০০ টাকা নিয়ে যায়, আমিনুল ইসলামের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলা কারিরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়, পরবর্তীতে স্থানীয় লোকজন আমিনুল ইসলামকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন।এ বিষয়ে আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের মুঠোফোনে একাধিকবার চেস্টা করেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।এ বিষয়ে শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মো:আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓