1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

গলাচিপায় দেখা মিলল রাসেলস ভাইপার, আতঙ্কে উপজেলাবাসী

  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপায় বসত ঘরে ভয়ংকর বিষধর রাসেলস ভাইপার দেখে আতঙ্কে প্রহর গুণছে এলাকাবাসী। আর এই খবর মুহুর্তেই ছড়িয়ে পড়ে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায়।ফলে সবার মুখে এখন একটাই কথা রাসেলস ভাইপার থেকে কীভাবে বাঁচা যায়।শুক্রবার (২১ জুন) গলাচিপা পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ড গার্লস স্কুল রোডে মন্টু বালার বাসায় রাসেলস ভাইপার সাপ দেখতে পেয়ে ভয়ে ডাক চিৎকার দিলে এলাকাবাসী সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।এ সময় স্থানীয়রা সাপটিকে মাটিচাপা দেন।এতে আতঙ্কিত হয়ে ঘরের বাহিরে অবস্থান করছেন এলাকার লোকজন।পরে স্থানীয়রা সাপটির ছবি তুলে ইন্টারনেটের মাধ্যমে শনাক্ত করে যে সাপটি বিষাক্ত রাসেলস ভাইপার।বিশ্বের ভয়ংকর সাপের মধ্যে রাসেলস ভাইপার অন্যতম।আগে থাইল্যান্ড, মায়ানমার, ফিলিপাই, ভারত, নেপাল, ভুটান সহ বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে দেখা গেলেও বর্তমানে বাংলাদেশের সর্বত্র এর বিস্তার লাভ করে।এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ নষ্ট হয়ে যাওয়া, পক্ষাঘাত ও কিডনির ক্ষতিসহ বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ দেখা দেয়।যার ফলে এই সাপে কামড়ালে অল্প সময়ের মধ্যে মানুষ মারা যাওয়া সম্ভাবনা থাকে। এ বিষয়ে গলাচিপা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, রাসেলস ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই দেখা যায়।বন্যার পানিতে ভেসে আসতে পারে এই সাপ।বাচ্চা দেওয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে এসেছে।তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓