1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব

প্রেমে প্রতারিত হয়ে দুধ দিয়ে যুবকের গোসল

  • প্রকাশিত: শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৫২১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে প্রেমে প্রতারিত হয়ে রাগে-ক্ষোভে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন এক যুবক। শনিবার (১০ জুন) চন্দনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডালিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টায় ওই ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।ওই যুবক হলেন,গোয়ালপাড়া গ্রামের আহাদ আলী (২০)। চেয়ারম্যান ডালিম হোসেন জানান,আহাদের সঙ্গে একই গ্রামের এক স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই মেয়েটির পার্শ্ববর্তী গ্রামে বিয়ে হয়ে যায়। এরপর আহাদ মানসিকভাবে ভেঙে পড়েন। অভিমান ও ক্ষোভে আহাদ মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করার সিদ্ধান্ত নেন। তিনি আরও জানান, শনিবার বেলা ১১টায় নিজবাড়িতে পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করেন আহাদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓