1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

পবিপ্রবিতে অংশীজনের অবহিতকরণ সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে অংশীজনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১ টায় পবিপ্রবির আইকিউএসি কনফারেন্স কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।সিটিজেন চার্টার সম্পর্কিত কমিটির আহ্বায়ক অধ্যাপক জেহাদ পারভেজের সভাপতিত্বে এবং ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোঃ বিল্লাল হোসাইনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড . স্বদেশ চন্দ্র সামন্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী এবং রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোস কুমার বসু। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, মুখস্থ নির্ভর পড়ালেখা দিয়ে কোন জাতি উন্নতির চূড়ায় উঠতে পারে নাই।বর্তমান শিক্ষা কারিকুলাম আমাদের মুখস্থ নির্ভর পড়াশোনা থেকে মুক্ত করবে।দুর্নীতি হচ্ছে দুই ধরনের কাজের আর অর্থনৈতিক।দুর্নীতি দিয়ে কখনই সেবা সম্ভব নয়।বঙ্গবন্ধুর সোনার মানুষ করতে হলে সেবা প্রদানে প্রতিশ্রুতি প্রয়োজন, প্রয়োজন দুর্নীতিমুক্ত মানুষ।আর এই দুর্নীতিমুক্ত, সেবক মানুষ গড়ার চেষ্টা করছি।”সভায় বক্তারা সমসাময়িক সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓