1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির প্রতিবাদে কাউখালীতে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৫৯৩ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষকসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির প্রতিবাদে কাউখালীতে মানববন্ধন করেছেন উপজেলা মহিলা পরিষদের নেতারা।
শনিবার (১০ জুন)বিকাল ৫টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমদ্দারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন,অ্যাডভোকেট পরিতোষ সমাদ্দার,অ্যাডভোকেট হীরালাল কুন্ডু, প্রভাষক কুমকুম ভট্টাচার্য,ইউপি সদস্য মোঃ সাঈদ,মোঃ মাহফুজুর রহমান, নারী নেত্রী মাহফুজা মিলিসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।মানববন্ধনে বক্তারা সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নাজমা আফরোজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের যৌন হয়রানিমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে অভিযুক্ত শিক্ষককে আইনের আওতায় আনারও দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ২১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. এনামুল হক একই প্রতিষ্ঠানের শিক্ষক প্রফেসর ড. নাজমা আফরোজের সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓