1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ কাউখালী প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক মনির ঈদ পরবর্তী বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বর আর সন্ধ্যা নদীর তীর জুড়ে উৎসবের ঢেউ বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা

ফুলপুরে ১৭৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে ১৭৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।সোমবার (১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ব্রিফিং অনুষ্ঠানের মাধ্যমে এসব বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়। এসময় কৃষকদেরকে আমন মৌসুমের স্বল্প জীবনকালের জাত, বীজতলা, সার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে অবহিত করা হয়। কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ/২০২৪-২৫ আমন মৌসুমে উফশী ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১৭৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি পটাশ সার ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হবে।উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা কৃষি অফিসার ফারুক আহাম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুছ ছবুর সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান পান্না আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓